মিরপুরের খাল দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

এলাকার জনগণকে নিয়ে মিরপুরের খাল দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। বুধবার (১৫ জুলাই) রাজধানীর গুলশান-২ নগর ভবনে আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তরের সব সচেতন ও দায়িত্বশীল নাগরিকের সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশন সব সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
প্রশাসক জানান, আগামীতে যাতে অতি বৃষ্টিপাতের ফলে নগরীর কোথাও জলাবদ্ধতা তৈরি না হয় সেজন্য উত্তর সিটি কর্পোরেশন অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করবে।
তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ২৯ টি খাল দখলমুক্ত করে সেগুলো খনন ও সংস্কারের মাধ্যমে পানির প্রবাহ রাখতে সব নাগরিকের সহযোগিতা প্রয়োজন।
এসময় নাগরিককে নিজ নিজ দায়িত্ব থেকে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।
তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা দূর করতে হলে ড্রেন ব্যবস্থা আর উন্নত এবং ময়লা আবর্জনা মুক্ত ড্রেন সচল রাখতে হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম।

বর্জ্যকে সম্পদে রূপান্তরে দুটি বিদ্যুৎ প্রকল্প নিয়েছে সরকার