বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত।
ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়।