‘ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু হামলা হলে কেউ আসে না’
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৫: ০৭

ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সাম্প্রতিক সময়ে মাজার ও মাজারভক্তদের উপর হামলাকে বিরুদ্ধ মতের উপর হামলা বলে অভিহিত করেছেন তিনি। এর বিরুদ্ধে জুলুম ও বৈষম্যবিরোধী নাগরিকদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন।
রবিবার (১৭ মে) সকালে মিরপুর শাহ আলী বোগদাদী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভার যৌথ আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ রোমেলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। বিপুল সংখ্যক বিক্ষুব্ধ মাজারভক্ত, পাগল, সাধক, বাউল ও দর্শনার্থী সমাবেশে অংশ নেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে মীরপুর শাহ আলী মাজারে হামলায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ছোটবেলায় আমরা অনেকেই ভক্তি সহকারে মাজার জিয়ারত করেছি, মাজারে মোমবাতি জ্বালিয়েছি। কিন্তু বিজ্ঞ আলেমদের কাছ থেকে যখন জানতে পেরেছি এগুলো ধর্মমতে সহীহ কাজ নয়– আমরা সেগুলো পরিহার করেছি। বিজ্ঞ আলেমরা আমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছেন, কিন্তু কখনোই মাজারে হামলা করে এসব কাজ বন্ধ করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেননি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, যুক্তি দিয়ে বুঝিয়ে মানুষকে সংশোধন করাই হলো ইসলামের কাজ। বিরুদ্ধ মতের উপর শক্তি প্রয়োগ ও হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি সারাদেশের মাজারগুলোয় সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, মাদকবিরোধী অভিযান শুরু করতে হবে সচিবালয় ও জাতীয় সংসদ থেকে। প্রয়োজনে সংসদে, সচিবালয়ে এবং পুলিশ প্রশাসনের মধ্যে যারা মাদকাসক্ত তাদের তালিকা প্রকাশ করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ন আহ্বায়ক সরোয়ার তুষার, ফরিদুল হক প্রমুখ।

/এফসি/

শাহ আলী মাজারে হামলা, জামায়াতের ৩ কর্মী গ্রেপ্তার