ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
সিজেডএন ডেস্ক

যত দিন যাচ্ছে, রাজধানী ঢাকায় ততই দূষণের মাত্রা বাড়ছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই আছে জনবহুল এই শহর। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৬৩। এতে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে এসেছে এই মেগাসিটি।
এদিন বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে পাকিস্তানের শহর লাহোর। সিটির স্কোর ২৩৬। আর ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। আর ১৭৪ নিয়ে চতুর্থ অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১২২ থেকে ২৩৬-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত করা হয়।
এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার কথা বলে থাকেন।

জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বায়ুদূষণ নিয়ন্ত্রণের আহ্বান