জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
রবিবার (১২ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়কে চলমান ইমারজেন্সি রেসপন্স টিমের পানি নিষ্কাশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানান। একইসঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার আহ্বানও জানান।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে আজ সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে আজ সারা দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, রাজধানীতে ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে সৃষ্ট জলজট নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে ভোর থেকেই মাঠপর্যায়ে কাজ করছে ডিএসসিসির ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম। সৃষ্ট জলজট দ্রুত নিরসনে ডিএসসিসি কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্পের মাধ্যমে ইতোমধ্যে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। তিনি নিজে হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সড়ক থেকে দ্রুত গাছ অপসারণের কাজ সরেজমিনে তদারকি করেন। দুপুর ১টার দিকে সড়ক থেকে গাছটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হলে সড়কটির যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার চলমান রাস্তা খননের ফলে সৃষ্ট গর্ত এবং বিভিন্ন এলাকায় বিদ্যমান ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগসমূহ অত্যন্ত সতর্কতার সঙ্গে এড়িয়ে চলার জন্য নাগরিকদের বিনীত অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।

বৃষ্টিতে ডুবলো ঢাকা, চরম দুর্ভোগে নগরবাসী