ডিএসসিসির ময়লার গাড়ি চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনশ্রীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় সাজেদুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে দক্ষিণ বনশ্রীর সিঙ্গার শোরুমের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুল ইসলাম দক্ষিণ বনশ্রীর ওমর আলী লেনের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টার দিকে সাজেদুল স্কুটি মোটরসাইকেল চালিয়ে ওমর আলী লেনের বাসার দিকে যাচ্ছিল। দক্ষিণ বনশ্রী ইউনিটি হাসপাতাল সংলগ্ন সিঙ্গার শো-রুমের সামনে পাকা রাস্তার উপর আসলে ডিএনসিসির একটি ময়লার গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক সাজেদুল ইসলাম। এ ঘটনায় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ময়লার গাড়ির চালককে গণধোলাই দেয়। পরে তাকে উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। সুরতহাল প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।