শাহজালালে বিমানকর্মীর কাছে মিললো ১ কেজি স্বর্ণ, আটক ২

সিজেডএন ডেস্ক

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম বা প্রায় ১ কেজি শূন্য ৫ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
বিমানকর্মী ওবায়দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক যাত্রীকে আটক করা হয়। তবে আটক ওই যাত্রীর নাম প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় উদ্ধারকৃত স্বর্ণসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাহজালালে গভীর রাতে যাত্রীর স্বজনের সঙ্গে নিরাপত্তাকর্মীদের হাতাহাতি