সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসন্ন ঈদুল ফিতরের নামাজ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, ঈদের জামাতে জাতীয় সংসদের সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
এ বছর নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে মুসল্লিদের জন্য কিছু বিশেষ নির্দেশনা জারি করেছে সংসদ সচিবালয়। সব মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার অনুরোধ করা হয়েছে। নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে আনা যাবে না।