শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিললো সোনার ৪টি ডিম

সিটিজেন জার্নাল ডেস্ক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পায়ুপথ থেকে সোনার পেস্ট দিয়ে তৈরি ডিমের মতো চারটি বস্তু উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। এ ছাড়া তার পরনের কাপড়েও সোনার পেস্টের অস্তিত্ব পাওয়া গেছে।
রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন ওই যাত্রী। তার নাম হাসান মিয়া। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা চারটি ডিমের মতো বস্তুর ওজন প্রায় ৯০০ গ্রাম। এ ছাড়া যাত্রীর পরনের কাপড়ে প্রায় ১০০ গ্রাম সোনার পেস্ট মাখানো ছিল। সব মিলিয়ে উদ্ধার করা এসব বস্তুর আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। তবে পরীক্ষার মাধ্যমে পরিশোধন ও বিশুদ্ধতা যাচাইয়ের পর এতে প্রকৃত সোনার পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করছিলেন কাস্টমস গোয়েন্দারা। পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে লুকানো সোনার ডিমের মতো বস্তুগুলোর অস্তিত্ব ধরা পড়ে। এরপর সেগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এর পেছনে সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রের সদস্য ও এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।
প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতাকাঠামোর সহায়তাও নেওয়া হবে।
এর আগে গত ৮ অক্টোবর একই বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ডিমের আকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়েছিল। তখন উদ্ধার করা পেস্টের ওজন ছিল ১ হাজার ২৯০ গ্রাম। পরিশোধনের পর তা থেকে প্রায় এক কেজি সোনা পাওয়ার কথা জানিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ।