মিরপুরে ক্ষতিকর জেলি মেশানো চিংড়ি ধ্বংস

বিশেষ প্রতিনিধি

রাজধানীর মিরপুরের শাহ আলী কাঁচাবাজারে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এছাড়াও বিক্রির জন্য রাখা অসুস্থ খাসির কলিজা ধ্বংস এবং মাছ-মাংসের দোকানে লাল লাইট অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) শাহ আলী কাঁচাবাজারে সমন্বিত এক অভিযান চালায় বিএফএসএ। অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।
বিএফএসএ জানায়, অভিযানে শাহ আলী কাঁচাবাজারে মাছ, মাংস, মুরগি, শাক-সবজি ও মুদি দোকানে বিভিন্ন অসঙ্গতি দেখতে পায়। অভিযানে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে চিংড়ি বিক্রি করতে দেখা যায়। এমন ৪০ কেজি চিংড়ি তাৎক্ষণাৎ জব্দ ও ধ্বংস করা হয়।
এসময় একটি দোকানে অসুস্থ খাসির কলিজা বিক্রি করতে দেখা যায়। পরে যথাযথ পরীক্ষণের মাধ্যমে নিশ্চিত হবার পর তা জব্দ ও ধ্বংস করা হয়। এছাড়া, মাছ ও মাংসের দোকানে লাল লাইটের ব্যবহার করতে দেখা যায়। পরে তা অপসারণ করা হয়।
পাশাপাশি অধিকাংশ মাছ, মাংস ও সবজির দোকানে পণ্যের মূল্য তালিকা পাওয়া যায়নি। এসব বিষয় আগামী ৩০ দিনের মধ্যে সংশোধন করতে বাজারের মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সংশোধন না করলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্বে থাকা বিএফএসএর উপপরিচালক বি. এম রুহুল আমিন রিমন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে মিরপুরের শাহ আলী কাঁচা বাজারে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান