এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে

রাজধানীর বেশ কয়েকটি স্থানে বাসে আগুনের কয়েক ঘণ্টার মধ্যে এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।

নিকুলিন চাকমা জানান, দুই নম্বর প্লাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরও জোরদার করছি।

এর আগে শনিবার যাত্রাবাড়ী থানার বিপরীতে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। বাসে আগুন দেওয়া হয় মিরপুর ও বাড্ডা এলাকায় এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে শুক্রবার রাজধানীর আটটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

/টিই/