ঢাকায় পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় আগামী ২৯ অক্টোবর ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩ দিনব্যাপী এ মেলা শেষ হবে ৩১ অক্টোবর। এবারের মেলায় ২০টিরও বেশি দেশের পর্যটন অংশীজনরা অংশ নিতে যাচ্ছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এ মেলা অনুষ্ঠিত হবে। আয়োজনে রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এটি ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
এই মেলার উদ্দেশ্য হলো- পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা।
মেলায় ২০০টিরও বেশি বুথ ও স্টল, ২২০-এর অধিক একজিবিটর, ২৫০টির বেশি কোয়ালিফাইড বায়ার, ২৫০০ ট্রেড ভিজিটর ও ৬০ হাজারেরও বেশি দর্শনার্থী অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
একইসঙ্গে, চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টিরও বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে। এটি বিটিটিএফকে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্যে একটি বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত করবে।
এ বছরের মেলায় দেশের ২০টিরও বেশি পর্যটন বিষয়ক প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি করবে। ইতোমধ্যেই নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। একইসঙ্গে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকেও অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
এই মেলা বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতকে আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

সবচেয়ে দামি পর্যটন ভিসা ছোট্ট এক দেশের