শিরোনাম

সবচেয়ে দামি পর্যটন ভিসা ছোট্ট এক দেশের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সবচেয়ে দামি পর্যটন ভিসা ছোট্ট এক দেশের
ভুটান

আমরা অনেকেই ভাবি আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, সুইজারল্যান্ড কিংবা ফ্রান্সের পর্যটন ভিসা বুঝি সবচেয়ে ব্যয়বহুল। কারণ এই দেশগুলোতে প্রচুর মানুষ ভ্রমণ করেন। তাহলে আপনি ভুল করছেন। এই তালিকায় এমন একটি দেশ রয়েছে, যার কথা হয়তো কল্পনাও করেননি। দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটানের পর্যটন ভিসা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল।

ভুটানে প্রবেশ করতে চাইলে প্রত্যেক বিদেশি পর্যটককে প্রতি রাতের জন্য ১০০ মার্কিন ডলার বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হয়, যা ভিসা ফি থেকে প্রায় ৪০ ডলার বেশি। এটাকে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি’ বা টেকসই উন্নয়ন ফি বলা হয়। এই অর্থ, যা সাধারণ ভিসা ফির বাইরেও দিতে হয়। অর্থাৎ, এক রাতের জন্য একজন ভ্রমণকারীর খরচ প্রায় ১৪০ ডলারের মতো দাঁড়ায়।

মাত্র চার দিনের সংক্ষিপ্ত সফরেও একজন পর্যটককে ৪৪০ থেকে ৮৪০ ডলার পর্যন্ত ব্যয় করতে হয়। এই অর্থ দেশটির স্বাস্থ্য, শিক্ষা, বন সংরক্ষণ ও প্রাচীন মঠ ও মন্দির পুনর্নির্মাণে ব্যবহার করা হয়।

ভুটান সরকারের ভাষ্য, তাদের এই নীতির মূল উদ্দেশ্য হলো, কম কিন্তু সচেতন ও দায়িত্বশীল পর্যটককে আকৃষ্ট করা। যাতে প্রকৃতি ও সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।

প্রসঙ্গত, বিশ্বের একমাত্র দেশ হিসেবে ভুটান ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ বা সামষ্টিক জাতীয় সুখকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ঘোষণা করেছে। হিমালয়ঘেঁষা এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ ও পরিবেশবান্ধব পর্যটন নীতির কারণে বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমিদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত।

সূত্র: জিও নিউজ

/জেএইচ/