ডেঙ্গু প্রতিরোধে শনিবার ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে শনিবার (২৬ সেপ্টেম্বর) একযোগে ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ভবনের ছাদ ও নির্মাণাধীন ভবনে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হবে। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ এবং পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ারসহ এডিসের সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হবে। সচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে র্যালি এবং ঘরে ঘরে সচেতনতামূলক লিফলেট বিতরণের কর্মসূচিও রয়েছে। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসি এ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে আগামী তিন মাস প্রতি শনিবার ৭৫টি ওয়ার্ডে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ পালন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসাবাড়ি ও ব্যক্তিগত আঙিনায় জমে থাকা পানি, ফুলের টব, এসি ও ফ্রিজের ট্রে কিংবা বাথরুমের কমোডে এডিসের প্রজনন হতে পারে। ব্যক্তিমালিকানাধীন এসব জায়গায় এডিস নিয়ন্ত্রণ সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ কারণে শুধু মশার ওষুধ ছিটানোর ওপর নির্ভর না করে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

যুগের পর যুগ সেবা না দিয়েই সুয়ারেজ
বিল আদায় করছে ঢাকা ওয়াসা