আদাবরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আদাবরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
আদাবরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

রাজধানীর আদাবরে নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ। অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনাটি প্রকাশ্যে আসে। এতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কিশোরী তার পরিবারের সঙ্গে আদাবর থানাধীন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। তার স্থায়ী বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বুধবার সকালে ওই কিশোরীর সঙ্গে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে আদাবর থানার সাব ইন্সপেক্টর শামীম ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

সাব ইন্সপেক্টর শামীম জানান, এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/