পিএসসির সামনে ফুটপাতে উল্টে গেলো মাইক্রোবাস, পরিচ্ছন্নতাকর্মীসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভবনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে যায় দ্রুতগতির একটি গাড়ি। এতে সড়ক পরিষ্কারের দায়িত্বে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক কর্মীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত সিটি কর্পোরেশন কর্মী সুজনের (১৯) বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি বর্তমানে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার কুমিল্লাবস্তিতে থাকেন। অন্য আহত মেহেদী হাসানের বাড়ি ভোলা জেলায়। তিনি উত্তর কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি শেরেবাংলা নগর থানাধীন পিএসসির সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে যায়। এসময় সড়ক পরিষ্কারের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের একজন কর্মী আহত হন। বর্তমানে তিনি রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও গাড়িতে থাকা দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ট্রাফিক পুলিশের সহায়তায় রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানান তিনি।

অশালীন অবস্থায় নাচানাচি চলছিল অতিরিক্ত ডিআইজির বাড়িতে: ডিসি ডিবি