জকসুর উদ্যোগে ফ্রি বেসিক কম্পিউটার কোর্স শুরু ১৫ মে

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে এবং স্কিলসেরা একাডেমির সহযোগিতায় আয়োজন করা হয়েছে ফ্রি বেসিক কম্পিউটার কোর্স। যা আগামী ১৫ মে থেকে অনলাইনে পরিচালিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি শুক্র ও শনিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা লাইভ ও রেকর্ডেড—দুই ধরনের ক্লাস সুবিধা পাবেন। কোর্সটিতে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সিভি ও রিজিউম তৈরি, পিডিএফ ও গুগল ফর্ম তৈরি এবং কম্পিউটারের বেসিক ধারণা শেখানো হবে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। যা ভবিষ্যতে চাকরি ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে কাজে লাগবে।
এছাড়া কোর্স চলাকালে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় শীট বিনামূল্যে প্রদান করা হবে। পাশাপাশি নিবন্ধনকারী প্রথম ৫০ জনকে ক্যানভা প্রিমিয়াম সুবিধা দেওয়ার কথাও জানিয়েছে আয়োজকরা।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাসনিম জারা বলেন, বর্তমান চাকরির বাজারে কম্পিউটার স্কিল ছাড়া এগিয়ে থাকা কঠিন। অনেক সময় শিক্ষার্থীরা অর্থের অভাবে বিভিন্ন কোর্স করতে পারেন না। জকসুর এমন ফ্রি উদ্যোগ শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। বিশেষ করে যারা বেসিক কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জন করতে চান, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান সিটিজেন জার্নালকে বলেন, বর্তমান সময়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার স্কিল একটি অপরিহার্য দক্ষতা। এই বাস্তবতাকে সামনে রেখেই আমরা ফ্রি বেসিক কম্পিউটার কোর্সের আয়োজন করেছি। ১০ ঘণ্টাব্যাপী এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, সিভি তৈরি এবং প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে।

প্রশাসনের দ্বিচারিতার অভিযোগ তুলে জকসুর ক্রীড়া সম্পাদকের পদত্যাগ