কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে উপ-উপাচার্য এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১১(ক) (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে উপ-উপাচার্য এবং একই আইনের ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তারা যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবো। শিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যতটুকু ভূমিকা রাখা দরকার, তার সবটুকু পালন করার জন্য সর্বদা সচেষ্ট থাকব। আমার টিমে যারা থাকবেন, তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দরভাবে ফান্ড ম্যানেজমেন্ট বা বাজেট ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাব। পাশাপাশি অর্থের সৎ, স্বচ্ছ ও কল্যাণমুখী ব্যবহার নিশ্চিত করবো।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান দায়িত্ব পালন করে আসছেন।