আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিজেডএন ডেস্ক

বৈদ্যুতিক লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২৩ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈদ্যতিক লাইন-সংলগ্ন গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারে শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, ছাতিয়ানগাছা, মালিপাড়া, কালিকাপুর, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পার আহম্মেদপুর, কাচুটিয়া, কায়েমকোলা ও ফজলিতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী সময় কিছুটা কম-বেশি হতে পারে।
অন্যদিকে, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দোয়ারাবাজার সাব জোনাল অফিস জানিয়েছে, শনিবার বাংলাবাজার উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনের কাছাকাছি গাছপালা কাটা হবে। এজন্য বাংলাবাজার ইউনিয়ন, নরসিংপুর ইউনিয়ন, বোগলাবাজার ইউনিয়নসহ লক্ষ্মীপুর ইউনিয়নের আংশিক এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‘আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’