বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪
ময়মনসিংহ সংবাদদাতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীও রয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে যৌথ অভিযানে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।
আটক চারজন হলেন– বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন এবং বহিরাগত সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ।
অভিযানে থাকা পুলিশ সদস্যরা জানান, পুলিশ কৃষিবিদ গেস্ট হাউসের ওই কক্ষে প্রবেশ করলে অভিযুক্তরা মাদকদ্রব্য ধ্বংসের চেষ্টা চালান। তারা কিছু ইয়াবা ট্যাবলেট বাথরুমের টয়লেটে ফ্লাশ করে ফেলে দেন। পরবর্তীতে সেখান থেকে চার থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
কৃষিবিদ গেস্ট হাউসের অফিসার ইন-চার্জ ড. অনিরুদ্ধ সরকার বলেন, গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষটি আটককৃত কর্মচারীর নামে বুকিং করা ছিল। কক্ষটির ভেতর তীব্র উৎকট গন্ধ পাওয়া যায় এবং অবস্থানকারীদের অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে, বিষয়টি স্টাফরা আমাকে জানান। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানানো হয়। পরবর্তীকালে তল্লাশি চালিয়ে বাথরুম থেকে আলামত উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, খবর পেয়ে আমরা ক্যাম্প পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যাই। কোতোয়ালি থানার পুলিশকেও বিষয়টি জানানো হলে তারাও সেখানে উপস্থিত হন। রুমে ঢোকার পরপরই আমরা এক ধরনের বাজে গন্ধ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম দেখতে পাওয়া যায়।
তিনি আরও বলেন, পুলিশ ইয়াবা উদ্ধার করে চারজনকে আটক করেছে। এখন প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহ ও রাজবাড়ীতে মাঝরাতে বাসে আগুন