বাস ভাঙচুর: আইইউবিএটি ছাত্রদলের বিক্ষোভ, ঢাকা কলেজকে ক্ষমা চাওয়ার দাবি

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) বাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ করেছে আইইউবিএটি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে ঢাকা কলেজ প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে আইইউবিএটি প্রশাসনের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়।
রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়কে বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিক্ষোভ কর্মসূচি শেষে এসব পূরণে ঢাকা মহানগর উত্তরা পুলিশ বিভাগের কাছে স্মারকলিপি দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আইইউবিএটি ছাত্রদলের সদস্যসচিব গোলাম সরোয়ার রাব্বিসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আইইউবিএটি শিক্ষার্থীদের পক্ষে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, ঢাকা কলেজের বাসে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইইউবিএটির ১৬ নম্বর বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আগামী শনিবারের মধ্যে ঢাকা কলেজ প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে আইইউবিএটি প্রশাসনের কাছে ক্ষমা চাইতে হবে।
দ্বিতীয় দাবিতে বলা হয়, ভবিষ্যতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যাতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকে, তা নিশ্চিত করতে ঢাকা কলেজ প্রশাসনকে লিখিত বিবৃতি দিতে হবে।
তৃতীয় দাবিতে ঢাকা কলেজের বাসে দেশীয় অস্ত্র থাকার কারণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশকে জবাবদিহি করার দাবি জানানো হয়।
কর্মসূচি শেষে আইইউবিএটি ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, পুলিশ প্রশাসন তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে শুনেছে এবং দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। বিষয়টি বর্তমানে প্রশাসনের প্রত্যক্ষ নজরদারিতে রয়েছে এবং এর সুরাহার কাজ চলছে।
সংগঠনটি আরও জানায়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও রাজপথে থাকবে।

ঢাকা কলেজের ডাইনিংয়ে কুকুরের অবাধ বিচরণ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা