বিশ্বকাপ ঘিরে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাবি সংবাদদাতা

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। একইসঙ্গে ক্যাম্পাসের ভেতরে যান চলাচলের ক্ষেত্রেও আনা হয়েছে নিয়ন্ত্রণ। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিধিনিষেধের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাবির প্রবেশপথগুলো ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং প্রবেশপথগুলোতে যানচলাচল ২৪ জুন থেকে নিয়ন্ত্রিত থাকবে। ফলে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, শিববাড়ি ক্রসিং, দোয়েল চত্বর, বার্ন ইউনিট এবং শাহবাগ দিয়ে এখন থেকে অননুমোদিত কোনো যানবাহন বা বহিরাগত অবাধে প্রবেশ করতে পারবেন না।
তবে সাধারণ শিক্ষার্থী ও জরুরি সেবার কথা মাথায় রেখে বেশ কিছু যানবাহনকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে– ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টিকারযুক্ত গাড়ি, গণমাধ্যমকর্মীদের ব্যবহৃত বাহন এবং সরকারি গাড়ি বাধাহীনভাবে চলাচল করতে পারবে। পাশাপাশি চিকিৎসা সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী গাড়ি এবং রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী বা অনলাইন শপিংয়ের পণ্য বহনকারী যানগুলোকেও প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
অন্যদিকে ভারী যানবাহন ও গণপরিবহন ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে আগের মতোই সম্পূর্ণ নিষেধাজ্ঞা বহাল থাকছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত একেবারেই চূড়ান্ত বা অপরিবর্তনশীল নয়। শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এবং উদ্ভূত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে নির্দেশনায় যেকোনো ধরনের পরিবর্তন বা পরিমার্জন করা হতে পারে।

গবেষণা ও প্রযুক্তি খাতে ঢাবির সঙ্গে কাজ করতে চায় অস্ট্রেলিয়া