বিক্ষোভে উত্তাল চুয়েট, সর্বাত্মক ‘শাটডাউন’ ঘোষণা

সিজেডএন ডেস্ক

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। মাত্র মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরানো হয়েছে। তার পরিবর্তে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিল বের করেন তারা। শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক সায়েমকে দ্রুত পুনর্বহাল করতে হবে। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিলে ছাত্রীদেরও অংশ নিতে দেখা গেছে। চুয়েটে ছাত্রীদের আবাসিক হল রাত ৮টার দিকে বন্ধ হয়ে যায়। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে রাত ১১টার দিকে হল থেকে বেরিয়ে এসে মিছিলে যোগ দেন অনেক ছাত্রী। তারা অন্য শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভ মিছিল ও তালা ঝুলানো শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা বলেন, উপাচার্য ভবনে তালা দেওয়া হয়েছে। এই তালা খুলে শুধু সায়েম স্যারই ঢুকতে পারবেন। আর কেউ পারবেন না। কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষার্থীরা অনতিবিলম্বে তাকে পুনর্বহালের দাবি জানান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। তবে দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

চুয়েটের পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু