শিরোনাম

টিএসসিতে যুদ্ধবিরোধী কনসার্ট শুক্রবার

সিটিজেন ডেস্ক
টিএসসিতে যুদ্ধবিরোধী কনসার্ট শুক্রবার
‘নো ওয়ার নো এম্পায়ার’ কনসার্টের শিল্পীরা। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে যুদ্ধ, সাম্রাজ্যবাদী আধিপত্য ও গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীতভিত্তিক আয়োজন ‘নো ওয়ার নো এম্পায়ার’। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে সাড়ে ৪টায় রাজু স্মারক ভাস্কর্য প্রাঙ্গণে শুরু হবে এই কনসার্ট।

রাজনৈতিক দল ও প্রগতিশীল ছাত্রসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে ফিলিস্তিন, ইরান, লেবানন, ভেনেজুয়েলা ও কিউবাসহ বিভিন্ন দেশে চলমান আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। একইসঙ্গে মার্কিন বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিও তোলা হবে।

অস্ত্র মামলায় ফয়সাল করিমকে ১০ বছরের কারাদণ্ড  (44)

আয়োজনে অংশ নেবেন অরূপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লালালালা, ওয়ারদা আশরাফ, কফিল আহমেদ ও কুয়াশা মূর্খ। পরিবেশনা করবে কোরাস দা কমরেডস, বাংলা ফাইভ, মাভৈ, সমগীত এবং সুচিন মারমা ও সহজিয়া।

সহজিয়ার ভোকাল রাজু সহজিয়া বলেন, যুদ্ধবিরোধী যে কোনো উদ্যোগের সঙ্গে আমরা আছি। সেই জায়গা থেকেই এই কনসার্টে অংশ নিচ্ছি।

আয়োজকদের মতে, বর্তমান বিশ্ব বাস্তবতায় যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে সাধারণ মানুষকে কনসার্টে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এসএ/