টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশের শীর্ষে জাবি

জাবি প্রতিনিধি

টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্বের ৮০১ থেকে ১০০০তম অবস্থানের মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় জাবির সঙ্গে বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে রয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। তালিকাটি অ্যালফাবেটিক্যাল ক্রমে প্রকাশ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
টিএইচইর র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণে পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে। এগুলো হলো: শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও টিএইচইর র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এবারের সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম। এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগরের অবস্থান বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এ অর্জনের ফলে দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বাড়বে।
ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিংয়ে আরও ভালো অবস্থানে যাবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।
অধ্যাপক নূরুল ইসলাম বলেন, শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গবেষণা খাত এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য আর্থিক প্রণোদনাও বাড়ানো হয়েছে। এ ধরনের প্রণোদনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টিএইচইর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানসহ একাধিক সূচক মূল্যায়ন করা হয়।