‘মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে অধ্যাপক মামুন বলেন, মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কর্মমুখিতা বাড়াতে ইউজিসির উদ্যোগে শিগগিরই মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষার্থী ও শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে বাস্তবভিত্তিক উন্নয়ন রোডম্যাপ প্রণয়ন করা হবে। কর্মশালায় নারী শিক্ষার্থী ও নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য থাকা বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তৃতীয় ভাষা শিক্ষা, সফট স্কিল, তথ্যপ্রযুক্তি, ইন্টার্নশিপ, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধান আলোচকের বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, নৈতিকতা, আধুনিক জ্ঞান, তথ্যপ্রযুক্তি দক্ষতা ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কাজ করছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

‘আজকের ফলাফল তোমার পরিচয় নয়’, অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী