তুচ্ছ ঘটনায় ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
তুচ্ছ ঘটনায় ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী হঠাৎ তাদের ওপর হামলা করেন। তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না। এ ঘটনায় আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছি।

এদিকে, বর্তমানেও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছেন।

/এফআর/