জোড়া গরু জবাই করে জাবির নতুন উপাচার্য ও উপ-উপাচার্যদের সংবর্ধনা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম ও অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সংবর্ধনা দিয়েছে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম। অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নে দুটি গরু জবাই করা হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ও প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের আহ্বায়ক আব্দুল আওয়াল মোল্লা।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন, জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি ও সাঈদ ভূঁইয়ান, রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিকসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। তবে ব্যস্ততার কারণে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

অনুষ্ঠান সম্পর্কে জাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) কে এম রাশেদুল হাসান মাসুম বলেন, অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের ক্ষেত্রে কিছু ছোটোখাটো ভুলত্রুটি থাকলেও সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ভালো হয়েছে। ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সময়ে সংগঠনটির দায়িত্ব পালন করেছেন, এমন অনেক নেতা এতে অংশ নিয়েছেন। ১৯৮২ সালে ছাত্রদলের প্রথম সভাপতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত উপাচার্য সম্পর্কে তিনি বলেন, অনুষ্ঠানে নতুন দায়িত্ব নেওয়া উপাচার্য স্যারের ইতিবাচক মানসিকতা লক্ষ্য করেছি। তবে এখনই তার মূল্যায়ন করার সময় আসেনি।
আয়োজনের অর্থায়ন প্রসঙ্গে রাশেদুল হাসান মাসুম বলেন, আয়োজনে সহযোগিতা চাওয়া হলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। তবে আয়োজনের বাকি অর্থ কীভাবে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানি না।