শিরোনাম

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ফল উৎসব

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ফল উৎসব
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ফল উৎসব। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য ফল উৎসব ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করে সংগঠনটি।

রবিবার (২৮ জুন) সকাল ১১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিদায়ী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সংগঠনের প্রতি তাদের অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সাবেক সদস্যবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা তাদের হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র ও জুনিয়র সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে সদস্যরা একসঙ্গে বিভিন্ন মৌসুমি ফল উপভোগ করেন।

এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সাংবাদিকতা, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

/এফআর/