মোবাইল কোর্ট পরিচালনাকারীদের সম্মানী বাড়লো

সিটিজেন জার্নাল ডেস্ক

মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক সম্মানী পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার জন্য সম্মানী পাবেন ২ হাজার ৫০০ টাকা।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সম্মানী পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রসিকিউশন কর্মকর্তারা দৈনিক ১ হাজার ৪০০ টাকা, পেশকার ১ হাজার টাকা এবং অফিস সহায়ক ৮০০ টাকা সম্মানী পাবেন।
প্রজ্ঞাপন বলা হয়েছে, এ ব্যয় সংশ্লিষ্ট দপ্তরের নিজস্ব রিসোর্স সিলিংয়ের মধ্যে নির্বাহ করতে হবে। এ জন্য অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। এ ব্যয়ের ওপর আয়কর বিধিমালা-২০২৬ অনুযায়ী উৎসে কর কর্তনসহ অন্যান্য আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে।
তবে ঝুঁকিভাতা প্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর অনুকূলে এই সম্মানী প্রযোজ্য হবে না। এই ব্যয়ে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আদেশ জারির তারিখ থেকে (১১ নভেম্বর) নতুন এই হার কার্যকর হবে। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনায় নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানীর হার পুনর্নির্ধারণ সংক্রান্ত অর্থ বিভাগের ২০২০ খ্রিষ্টাব্দের ২৭ আগস্টের আদেশে বাতিল করা হলো।

পোশাক শ্রমিকদের ৩০ টাকা কেজিতে চাল দেবে সরকার