পরিছন্নতা কার্যক্রম তদারকিতে গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিভিন্ন এলাকায় পরিদর্শন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পরিছন্নতা কার্যক্রম তদারকিতে গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিভিন্ন এলাকায় পরিদর্শন
সরকারি স্থাপনা পরিদর্শনে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী

পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং সার্বিক পরিবেশের বিষয়ে অবগত হতে রাজধানীর বিভিন্ন সরকারি স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।

পরিষ্কার-পরিচ্ছন্নতা তদারকি করছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী
পরিষ্কার-পরিচ্ছন্নতা তদারকি করছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর পাইকপাড়া অফিসার্স কোয়ার্টার ক্যাম্পাস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আজিমপুর সরকারি কোয়ার্টার পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী গত ১৭ অক্টোবর রাজধানীর কয়েকটি সরকারি স্থাপনা পরিদর্শন করে সেগুলোর সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর সেই পরিদর্শন ও নির্দেশনার ধারাবাহিকতায় তার এই পরিদর্শন।

পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজ নিচ্ছেন মো. খালেকুজ্জামান চৌধুরী
পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজ নিচ্ছেন মো. খালেকুজ্জামান চৌধুরী

এ সময় তিনি সংশ্লিষ্ট স্থাপনাসমূহের সার্বিক অবস্থা, অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সেইসঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাসমূহের সার্বিক অবস্থা, অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া সরকারি আবাসিক ভবন, ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

স্থাপনাসমূহের অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশ নিয়মিত পরিষ্কার রাখা, চলাচলের পথ ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা, ময়লা-আবর্জনা যথাযথভাবে অপসারণ এবং সার্বিক পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন প্রধান প্রকৌশলী।

ময়লা-আবর্জনা যথাযথভাবে অপসারণ করার নির্দেশ দেন প্রধান প্রকৌশলী
ময়লা-আবর্জনা যথাযথভাবে অপসারণ করার নির্দেশ দেন প্রধান প্রকৌশলী

এ সময় তিনি বলেন, সরকারি স্থাপনাসমূহ শুধু অবকাঠামোগতভাবে উন্নত হলেই চলবে না, এসব স্থাপনার পরিবেশও হতে হবে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত। এ লক্ষ্যে নিয়মিত তদারকি নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম যেন সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থেকে নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালিত হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধান প্রকৌশলী।

পরিদর্শনকালে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন
পরিদর্শনকালে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন

খালেকুজ্জামান চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রের স্থাপনাসমূহের পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একইসঙ্গে সরকারি সম্পদ ও স্থাপনাসমূহের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং জনসাধারণের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম), অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেট্রো জোন), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসার (নির্বাহী প্রকৌশলী) উপস্থিত ছিলেন।

/জেএইচ/