আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার। এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

এদিকে, একই প্রজ্ঞাপনে আনসারের বর্তমান ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া, মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানকে বিআইআইএসএস-এর মহাপরিচালক করা হয়েছে। এজন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

/এফআর/