বিটিআরসির নতুন চেয়ারম্যান কে এই ওয়াহিদ-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান (অব.)-কে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে চেয়ারম্যান পদে পদায়ন করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। ২০২১ সালে তিনি মেজর জেনারেল পদ থেকে অবসর গ্রহণ করেন।
কর্মজীবনে সেনাবাহিনীর ১৪তম স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এবং ৩৪তম ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সামরিক বাহিনীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 'বিশিষ্ট সেবা পদক' (বিএসপি) অর্জন করেন ওয়াহিদ-উজ-জামান।
২০১৪-২০১৫ সালের দিকে ওয়াহিদ-উজ-জামান বিটিআরসির মহাপরিচালক (ডিজি) হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, 'সরকারি চাকরি আইন, ২০১৮'-এর ৪৯ ধারা অনুসারে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে কমিশনার হিসেবে নিয়োগ পেয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম