অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির তালিকায় ৬০ জনের নাম

আয়নাল হোসেন

বাংলাদেশ পুলিশের গ্রেড-১ ও গ্রেড-২ পদে পদোন্নতির জন্য ৬০ জনের একটি তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপ্রিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি) পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির জন্য এসব কর্মকর্তার নামের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গ্রেড-১ পদে দুইজনকে পদোন্নতি দেওয়া হবে। সেখানে ১০ জনের নামের একটি তালিকা দেওয়া হয়েছে। আর গ্রেড-২ পদের জন্য ৮ জনকে পদোন্নতি দেওয়া হবে। সেখানে ৫০ জনের নামের তালিকা পাঠানো হয়েছে। এসএসবি বোর্ডের সিদ্ধান্তে এসব কর্মকর্তার পদোন্নতি দেওয়া হবে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গ্রেড-১-এ দুইটি এবং গ্রেড-২-তে ২০ পদ রয়েছে।
আরও জানা গেছে, কর্মকর্তাদের নামের তালিকা অতি গোপনীয়তার সঙ্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউ মুখ খুলছেন না। তারা বলছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।
এসএসবি বোর্ডের সভাপতি হলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন– প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকার মনোনীত দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

সম্মানজনক পদোন্নতি পাবেন কিছু পুলিশ সদস্য: স্বরাষ্ট্রমন্ত্রী