গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-১ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, তথ্য অধিদফতরের পেপার ক্লিপিং, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে দাখিল করা আবেদন এবং গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের কারণে প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিনকে। সদস্য হিসেবে রয়েছেন যুগ্মসচিব (পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অধিশাখা) দেবময় দেওয়ান। কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে উপসচিব (আইন শাখা-৩) আসাদুজ্জামান রিপনকে। মন্ত্রণালয়ের আদেশে কমিটিকে অভিযোগসমূহ তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ সচিবের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

পূর্তে ‘বীরদর্পে’ ফিরেছে প্যারাডাইম
গণপূর্তে স্বজনপ্রীতির লটারিতে কেপিআই ‘খেলা’ 