নারী ও শিশু খাতে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

নতুন সরকারের প্রথম বাজেট। তাও দেশের অর্থনীতির এক ক্রান্তিকালে। স্বাভাবিকভাবেই এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষ থেকে অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ সব মহলের মানুষেরই বাড়তি আগ্রহ। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছিল, এবারের বাজেট হবে সৃজনশীল। স্বাস্থ্য, কারগরি শিক্ষাসব বেশ কয়েকটি খাতকে অগ্রাধিকার দিয়ে করা হবে বাজেট। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবারের বাজেটে নারী ও শিশু খাতে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, কর্মজীবী নারীদের জন্য প্রথম ধাপে ২০ টি এবং পরবর্তী ধাপে আরোও ৬০ টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও ভিডব্লিউবি (দুর্বল নারীদের সুবিধা) কর্মসূচির আওতায় ১০দশমিক ৪ লক্ষ নারীকে মাসিক ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ‘কুইক রেসপন্স টিম’ অধিকতর শক্তিশালী করা হচ্ছে।
আমির খসরু মাহমুদ বলেন, পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হচ্ছে। ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমানে দেশের ১৭টি জেলায় ৩৩টি ‘সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র’ পরিচালিত হচ্ছে।

জলবায়ু খাতে একশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব