আজকের আবহাওয়া: কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আজকের আবহাওয়া: কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ছবি: সিটিজেন জার্নাল

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সই করা পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

/এফআর/