পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১২ ডিগ্রির ঘরে

পঞ্চগড় সংবাদদাতা

দিনের বেলা গরম অনুভব হলেও রাতে দাপট দেখাচ্ছে শীত। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে এর প্রভাব বেশি। রাতভর হিমেল বাতাসের দাপট, ভোরে হালকা কুয়াশা আর কনকনে ঠান্ডা জেঁকে বসেছে ওই অঞ্চলে। ক্রমেই তাপমাত্রা কমছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগে বুধবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে একদিনের ব্যবধানে ৩ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা কমেছে।
হিমালয়ের কাছাকাছি অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসের প্রভাব পড়ছে জনজীবনে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দিনের বেলায় রোদ থাকায় গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে আবহাওয়া বদলাতে শুরু করে। রাতে লেপ-কম্বল গায়ে জড়াতে হচ্ছে।
তাপমাত্রা কমে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। ভোরে জীবিকার তাগিদে কাজে বের হওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে শীতের তীব্র দাপট, অন্যদিকে কাজে বের না হলে খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ফলে তীব্র শীত উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন অনেকেই।
অন্যদিকে, শীতের প্রভাবে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমছে। একপর্যায়ে সেটা আবারও ১২ ডিগ্রির ঘরে নেমেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে বলেও জানান তিনি।

ডিসেম্বরে ৬ শৈত্যপ্রবাহের আভাস