বর্তমানেও নৌপথটি ফেরি চলাচল বন্ধ রয়েছে। বারবার ফেরি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নৌপথ ব্যবহারকারী দুই জেলার মানুষ।
আটলান্টিক মহাসাগরের স্রোত ব্যবস্থা আগের ধারণার চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের যে মডেলগুলো মহাসাগরের এ স্রোত ধীর হয়ে যাওয়ার চরম পূর্বাভাস দিয়েছিল, সেগুলোই এখন সবচেয়ে বাস্তবসম্মত বলে প্রমাণিত হচ্ছে।