-CznNewsLab-7b341c.jpg)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সরকারের প্রথম ছয় মাসে শুধু তৈরি পোশাক খাতেই বেকার হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ খুন হচ্ছেন। লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে এবং জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে।

রাজনীতি ও শাসনের স্টিয়ারিংয়ে বারবার নৈতিকতাহীন ও ধোকাবাজরা বসার কারণেই শিক্ষকদের প্রাপ্তি ও অধিকার অধরাই থেকে যাচ্ছে।

জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের কাছে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে।