সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর। তিনি অভিযোগ করেন, জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের কাছে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি নেই। এই দুটোর সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না।
তিনি আরও বলেন, দেশে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক দূর করার জন্য ইসলামের শ্রেষ্ঠ আদর্শের বিকল্প নেই।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, কালো বর্ণের লোকের নাম সাদা মিয়া রাখলে যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম দিয়ে অনৈতিকতা, উশৃঙ্খলতা, ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না। ইসলামের নামে বিজাতীয় সংস্কৃতি, অনৈতিকতা, অনৈসলামিক কর্মকাণ্ড করা হলে ইসলাম কলঙ্কিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদার, সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফ। এছাড়াও ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান চরমোনাই পীরের