শিক্ষকদের ন্যায্য দাবির লড়াইয়ে পাশে থাকবে ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘স্বাধীনতার ৫৫ বছরেও শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া দুঃখজনক। তবে শিক্ষকদের যেকোনো ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে ইসলামী আন্দোলন সবসময় পাশে থাকবে।’
শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত ‘জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘রাজনীতি ও শাসনের স্টিয়ারিংয়ে বারবার নৈতিকতাহীন ও ধোকাবাজরা বসার কারণেই শিক্ষকদের প্রাপ্তি ও অধিকার অধরাই থেকে যাচ্ছে।’
তিনি বলেন, ‘দুর্নীতি ও অর্থ পাচারের কারণেই আজ শিক্ষা খাতের খারাপ অবস্থা। দেশে দুর্নীতি বন্ধ হলে শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ সকল দাবি পূরণ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্ম গড়ার এবং আদর্শবান বাংলাদেশ তৈরীর কারিগর। তাদের নৈতিকতা ও মান নিয়ে যেন কখনও প্রশ্ন না ওঠে, সেভাবেই নিজেদের গড়ে তুলতে হবে।’
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে মাওলানা এবিএম জাকারিয়া, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মোহাম্মদ আব্দুস সবুরের নাম ঘোষণা করেন চরমোনাই পীর। কমিটি ঘোষণার পর নতুন নেতাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ: চরমোনাই পীর