
হন্যে হয়ে বাসার সন্ধান করছেন সরকারি কলোনিতে বসবাসকারী সাবলেট ভাড়াটিয়ারা। বিশেষ করে পুরান ঢাকার আজিমপুর কলোনিতে সাবলেট ভাড়াটিয়ার সংখ্যা তুলনামূলক বেশি। অবৈধভাবে বসবাসকারী এসব ভাড়াটিয়াকে আজ শনিবারের মধ্যে বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।

রাজধানীর মিরপুর ১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন আহত হয়েছেন।