ইট, ওষুধের পাতা, খালি পানির বোতল, গাছের ডালপালা, মোবাইল কাভার, হাতের চুড়ি, ইয়ারফোন, চশমার বাক্স—কত কী! এসব জিনিসপত্র রেখেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী পরিবহনের বাসে আসন ‘রিজার্ভ’ করে রাখার অভিযোগ উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা ‘লাল বাস’। দীর্ঘদিন ধরে বাসসংকট ও ব্যবস্থাপনার দুর্বলতায় এই সেবা শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে কষ্টকর।