ভারতের অযোধ্যার রাম মন্দিরে অনুদান দেওয়া চার কোটি রুপির একটি চেক ঘিরে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। চেন্নাইয়ের এক নারী ভক্ত ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’কে বিশালাঙ্কের চেকটি দান করেছিলেন।
অযোধ্যার নবনির্মিত ঐতিহাসিক রাম মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের গুরুতর অভিযোগে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে।