
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাঙালির স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে অনন্য এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।

১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণ ও জারি করা হয়। এর প্রধান প্রণেতা ছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। এই ঘোষণাপত্র কার্যত স্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী