আজ বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। তিন মাসের বর্ষাবাস শেষে এ পূর্ণিমা উদ্যাপন করেন বৌদ্ধ ভিক্ষু ও ধর্মানুসারীরা। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রবারণা পূর্ণিমা পালনের মধ্য দিয়ে ভিক্ষু ও গৃহীদের পাপমোচন ঘটে।