বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তটি এক নতুন আইনি মোড় নিয়েছে। গত ৭ মে আদালতের একটি গুরুত্বপূর্ণ রায়ে এই শুল্কের ওপর আংশিক স্থগিতাদেশ দেওয়া হলেও, এটি সাধারণ আমদানিকারকদের জন্য পুরোপুরি সুখবর বয়ে আনেনি।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বাস্তবতায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই সংস্কার যেন সংস্থাটির মৌলিক নীতিমালাকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।