দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি, নেপথ্য কী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের গতি কমে যাওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন ব্যবহারকারীরা। দ্বিতীয় সাবমেরিন কেবল সি-এমই-ডব্লিউই-৫ এর পূর্ব ও পশ্চিম দুই দিকের সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাতারায় অবস্থিত এসএমডব্লিউ-৫ এর ল্যান্ডিং স্টেশনে কারিগরি ত্রুটির কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, কুয়াকাটায় অবস্থিত সি-এমই-ডব্লিউই-৫ কেবলটি সকাল সাড়ে ১১টার দিকে পুরোপুরি অচল হয়ে যায়। পরে বেলা দুইটার দিকে সংযোগটি আবার সচল হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয়। এ ঘটনায় দেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হওয়ার কোনও আশঙ্কা নেই ।
সংস্থাটি জানিয়েছে, দেশে একাধিক সাবমেরিন কেবল এবং স্থলভিত্তিক বিকল্প আন্তর্জাতিক সংযোগ চালু থাকায় একটি কেবল সাময়িকভাবে অচল হলেও বিকল্প পথে ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। কেবলটির সংযোগ পুনরায় সচল হওয়ার পর ধীরে ধীরে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে শুরু করে।

গিগাবিট বিশ্বে ধীরগতিতে বাংলাদেশ