বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে কেনাকাটায় অনিয়ম তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চার বছরের জন্য চুক্তিভিত্তিক উপাচার্য নিয়োগ দিলো সরকার। ৯ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য বলা হয়েছে।